শেষ পর্যন্ত শাকিবের সঙ্গে কি তাহলে বুবলীই থাকছেন?

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেলো মাসেই তিনি পাড়ি জমান আমেরিকায়। এরপর থেকেই গুঞ্জন ছিল, তার সঙ্গে যোগ দিতে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। যদিও যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই।

শেষ পর্যন্ত আর গোপন থাকলো না। রবিবার (৩ আগস্ট) নিউইয়র্ক থেকে একসঙ্গে তাদের দেখা গেল। শুধু একসঙ্গে দেখা নয়—ছবিতে ধরা পড়েছে রোমান্টিক মুহূর্তও।

একটি ছবিতে দেখা যায়, বুবলীর হাত ধরে সবুজ ঘাসে হাঁটছেন শাকিব খান। আরেকটি ছবিতে বুবলীকে আলতোভাবে জড়িয়ে ধরে দূরে কিছু দেখিয়ে দিচ্ছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, বুবলীকে পরম মমতায় জড়িয়ে আছেন ঢালিউডের সুপারস্টার।

এই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মন্তব্য করছেন, “তাহলে কি আবার এক হলেন শাকিব-বুবলী?” কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এবার কী করবেন অপু বিশ্বাস?”

 

 

উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা এবং আরও কয়েকটি শহর ঘুরেছিলেন তিনি। দেশে ফিরে বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” সেই সঙ্গে জানিয়েছিলেন, সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও এমন অভিজ্ঞতা দিতে চান তিনি।

দুই বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন শাকিব খান। এবারের সফরে কিছুদিনের জন্য ছোট ছেলে শেহজাদকেও সময় দিচ্ছেন তিনি। এদিকে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেতার।

এনএএন টিভি